Home দেশের খবর চট্টগ্রাম টেকনাফে আগ্নেয়াস্ত্র সহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে আগ্নেয়াস্ত্র সহ রোহিঙ্গা যুবক আটক

0
134

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনি এলাকা থেকে দেশীয় তৈরী একটি এসবিবিএল ও একটি ওয়ানশ্যুটার গানসহ মো. সুলতান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

রবিবার (১৪ মার্চ) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। আটক সুলতান টেকনাফের মুচনি নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, র‌্যাব গোপন সূত্রে জানতে পারে নয়াপাড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কতিপয় অস্ত্র ব্যবসায়ী কেনাবেচার জন্য অবৈধ অস্ত্র হেফাজতে রেখেছে।

 

এর প্রেক্ষিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুলতানকে আটক করা হয়। তার হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে দুইটি দেশে তৈরী আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, সুলতান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আগ্নেয়াস্ত্র সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও টেকনাফ থানায় মামলা হয়েছে। ‍উদ্ধার করা অস্ত্রসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here