Home দেশের খবর শাহজাদপুরে জালালপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলনে সভাপতি সাইফুল সম্পাদক শাহাদত

শাহজাদপুরে জালালপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলনে সভাপতি সাইফুল সম্পাদক শাহাদত

0
87

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার ১৩নং জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৪মার্চ) জালালপুরের সৈয়দপুর মডেল হাইস্কুল মাঠে জাতীয় ও দলীয় পতা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পরে ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি।

 

আরো বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক এবিএম শামীম হক অর্থবিষয়ক আল-আমীন প্রমুখ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্টর মজিবর রহমান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইসলাম জাহিদ।

 

কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, শাহজাদপুর পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক সোহেল রানা সহ এসময় জেলা ও থানা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে ৯৮ ভোট পেয়ে শাহাদাৎ হোসেন নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here