সকল রেল স্টেশনে টিকেট কাউন্টারের সামনে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর সুপারিশ

নজর২৪ ডেস্ক- সকল রেল স্টেশনে টিকেট কাউন্টারের সামনে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

 

রবিবার (১৪ মার্চ) একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

 

কমিটি সূত্র জানায়, বৈঠকে জ্বালানি তেল বহনকারী ট্রেনের দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার তাগিদ দেওয়া হয়।

 

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন , শফিকুল ইসলাম শিমুল, মোঃ শফিকুল আজম খাঁন , মোঃ সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *