দেশের মানুষ বোঝে শেখ হাসিনার বিকল্প নেই: ছাত্রলীগ সভাপতি

নজর২৪, সিলেট- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি জামায়াত-শিবিরের প্রেতাত্মারা। তারা আল জাজিরার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বোঝে শেখ হাসিনার বিকল্প নেই, সেজন্য জনগণ তাদের প্রতিহত করছে।

 

শনিবার (১৩ মার্চ) বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত এক কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ছাত্রলীগ সভাপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন, তার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এজন্য বাংলাদেশে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের নিয়ে বিশ্বরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে।

 

ছাত্রলীগ সভাপতি ছাত্রদলকে অ-ছাত্রদের সংগঠন বলে মন্তব্যে করে বলেন, ছাত্রদলের কোনো গঠনতন্ত্র নেই। এছাড়া তাদের বেশিরভাগ নেতা-কর্মী অ-ছাত্র, সকল অ-ছাত্র আর বয়স্ক লোকদের দিয়ে তারা কমিটি গঠন করে। সম্প্রতি তারা জাতীয় প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুপ্ত হামলা চালিয়েছে, তাই এদেরকে প্রতিহত করতে হবে।

 

জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ করে জয় বলেন, জেলা ও মহানগরে সবাই সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন না। তবে সবাই এই দুই পদের যোগ্য। এজন্য যারাই নেতৃত্বে আসুক সবাই মিলেমিশে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *