শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুকুরে গোসল করতে নেমে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার ৮ নং ওয়াডস্থ গোরকঘাটা সিকদার পাড়া পুকুরে এঘটনা ঘটে।
নিহত ফাহিম স্থানীয় কামাল হোসেনের দুই ছেলের মধ্যে ফাহিম প্রথম সন্তান। এবং পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) নার্সারীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন দুপুর ২ টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানাতে সবার অগোচরে পুকুরে ডুবে যায়।
পরে পুকুর থেকে তাকে তুলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে চিকিৎসক জানান।
