‘মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়’

বিনোদন ডেস্ক- পরিচালক রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’ এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১টায় লাইভ টেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

 

গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তার সেসব সংলাপে নেটদুনিয়ায় চলছে আলোচনার ঝড়। তবে প্রসূনের নতুন লুক দর্শকদের চমকে দিয়েছে।

 

গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ মদ পান করছেন আর বলছেন, ‘আমার থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁটা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমার দুই রানের…(বিপ)। হিন্দুগো গরুর মাংস খাওয়া নিষেধ, মুসলমানের শুয়োরের মাংস। কিন্তু এই মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়। সব জায়গায় চলে, মেশিনের মতো চলে।’ এমন সংলাপের পরই বেজে ওঠে ‘নোনা’ শিরোনামের গানটি।

 

এর আগেও কয়েকটি ওয়েব সিরিজের এমন অশ্রাব্য সংলাপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিছুদিন আগে একটি সিনেমার দৃশ্যে ধর্ষণ নিয়ে অশ্রাব্য ভাষায় সংলাপ বলেন দুই অভিনয়শিল্পী। এসব ‘আপত্তিকর’ সংলাপে কোনো ‘বিপ’ ব্যবহার করা হয়নি বলে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হয়েছিল। যদিও ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে কিছু সংলাপে ‘বিপ’ ব্যবহার করা হয়েছে। তাতে আলোচনার ঝড় বইছে আপন গতিতে।

 

চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আভাস মিলেছে, তাই ছবির গান দিয়ে সামনে আসা। আমার বিশ্বাস দর্শকরা ‘নোনা’ পছন্দ করবে। আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। নোনায় সে বোধ খুঁজে পাওয়া যাবে।

 

প্রসূন বলেন, ভিন্নধর্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *