শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকার চাপায় নুসাইবা রহমান রাইফা নামে এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা কক্সবাজার আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং এনজিও ফোরাম কর্মকর্তা শামসুর রহমান রিপনের বড় মেয়ে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার তারা মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে যায়। শাপলাপুর চেক পোষ্টের কাছাকাছি অংশে বেড়ানোর সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী প্রাইভেটকার রাইফাকে চাপা দেয়।
মারাত্মক আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্কুল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
