শেরপুরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য আসাদুজ্জামান আছাদকে ঝিনাইগাতী থানা পুলিশ বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে ।

 

বৃহস্পতিবার (১১মার্চ) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম উপজেলার পাইকুড়ার সালধা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বর্তমান ঝিনাইগাতী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, আগে একটি বিস্ফোরক মামলায় কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হওয়ায় তাকে গ্রেপ্তার করে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *