Home আলোচিত ফজর নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু

ফজর নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু

0
99

নজর২৪, কুমিল্লা- কুমিল্লার নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০)।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) উপজেলার কুরকুটা খাঁনপাড়া মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

 

মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা দক্ষিণপাড়া মিয়াজি বাড়ির ক্বারী আবদুর রশিদ মিয়াজির ছেলে। তিনি দায়েমছাতি তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি শিক্ষক ও কুরকাটা খাঁনপাড়া বায়তুল ফালাহ মসজিদের ইমাম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ মুসল্লিদের নিয়ে তার ইমামতিতে ফজরের নামাজ শেষে দোয়া পড়ছিলেন। এসময় আকস্মিক মৃত্যু হয় তার। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

আজ বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here