Home দেশের খবর ঝালকাঠিতে মাদক ব্যাবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠিতে মাদক ব্যাবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

0
78

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

 

বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

 

দন্ডপ্রপ্ত জামাল হোসেন ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে। তবে তিনি রায় ঘোষণার সময় পলাকত ছিলেন।

 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি (অতিরিক্ত পিপি) আঃসঃমঃ মোস্তাফিজুর রহমান মনু।

 

তিনি সাংবাদিকদের জানান, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল।

 

এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী।

 

ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here