Home দেশের খবর ঝালকাঠিতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ!

ঝালকাঠিতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ!

0
144

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। অবরোধে নলছিটির সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ যাত্রীদেরকে পড়তে হয় চরম দুর্ভোগে।

 

বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা দপদপিয়ার কুমারখালী বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। এ রাস্তাটি টেন্ডার হওয়ার পরে ঠিকাদার রাস্তাটি কাজ শুরু করে ভাল রাস্তা খুচিয়ে বালু ফেলে কাজ শুরু করে ।

 

এরপর প্রয় দেড়বছর এভাবে ফেলে রাখে এতে এলাকাবাসী যেমন দুভোগ পোহাচ্ছে চলাচলে তেমনি ধুলায় রাস্তা পাশবর্তি বসবাসকারী অতিষ্ট হয়ে নানা রোগে ভুগছে।

 

দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলে জানায় ভূক্তভোগী এলকাবাসী। তারা আরও জানান , দীর্ঘদিন পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পরে রয়েছে । আর কোন সংস্কার করা হয়নি।

 

বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রুত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে
উঠেছে।

 

উল্লেখ্য, এ সড়কের সংস্কারে টেন্ডার হওয়া সত্ত্বেও অর্থাভাবে কাজ করছেন না ঠিকাদাররা। এ ব্যাপারে প্রায়শই মানববন্ধন করা হলেও সংস্কার কাজ চলছে না। এসময় ঠিকাদারের বিচার চেয়ে দ্রুত রাস্তা সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here