Home দেশের খবর শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

0
99

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গরু হাটি থেকে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে গিয়ে গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়েছে।

 

নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪০) সে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বালকাকুড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

 

মঙ্গলবার (৯ মার্চ) সকালে শহরের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আবু সামা (৫০) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসি জানায়, সকাল ১১টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা গরু হাটি থেকে গরু কিনে ভটভটি যোগে বাড়ি ফেরার পথে শহরের কালিনগর এলাকায় বাইপাস সড়কে ভটভটির ডলনা ভেঙে উল্টে যায়।

 

এতে গরুর মালিক আমিনুল নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সহযোগি আবু সামা গুরুতর আহত হন। পরে দুইজনকে দ্রুত এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান।

 

সেখানে কর্মরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু সামাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত ব্যক্তির মাথা ও হাতে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ভছির আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন তার সুরাতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here