Home জাতীয় জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর: রিজভী

জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর: রিজভী

0
109

নজর২৪, ঢাকা- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিএনপি।

 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা শুধু নজিরবিহীন নয়, আপত্তিকর ও অরুচিকর।

 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

 

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম। একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এই ধরনের কথা বলতে পারেন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী বলেছেন ‘২৫ মার্চ যখন দেশবাসী রাস্তায় ব্যারিকেড দিচ্ছে তখন চট্টগ্রামে জিয়াউর রহমান গুলি করেছেন।’ কত বড়ো ইতিহাস বিকৃতিকারী প্রধানমন্ত্রী তিনি!’

 

তিনি বলেন, ‘২৫ মার্চ জিয়াউর রহমানের ঘোষণা একটি ঐতিহাসিক ঘোষণা। রাজনীতিবিদ, গবেষক সবাই একে শুধু স্বীকারই করেন না, তারা এটা শ্রদ্ধার সাথে স্বরণও করেন। শুধুমাত্র শেখ হাসিনা করেন না। ইতিহাস গবেষণা বিশেষ করে শেখ হাসিনার কেবিনেটের বিশেষ ব্যক্তিদেরও গবেষণায় এবং স্মৃতিচারণে মেজর রফিকুল ইসলামের বইতে, একে খন্দকারের বইতে স্পষ্টভাবে জিয়াউর রহমানের বিষয় উঠে এসেছে। সুতরাং শেখ হাসিনার তো কিছুই বলার নেই। তাই প্রতিদিন বানানো মিথ্যাচার করে এই কথাগুলো বলছেন।’

 

রিজভী বলেন, আসলে চারিদিক থেকে এত ধিক্কার উঠেছে আলজাজিরায় এই সরকারের কুকীর্তি নিয়ে ধিক্কার, বিশেষ করে আওয়ামী লীগের যেসকল নেতৃবৃন্দ ছিলেন জাতীয় পর্যায়ে তাদের সন্তানরা যে সকল বই লিখছেন এবং শেখ হাসিনার ক্যাবিনেটে যে সকল মুক্তিযোদ্ধারা ছিলেন তারা যেসকল বই লিখছেন। সেখানে জিয়াউর রহমানকে যেভাবে মহিমান্বিত করেছেন। স্বাধীনতার ঘোষণা ঘেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার যেসকল অবদান শেখ হাসিনা এগুলোকে ঢাকা দিতে পারেন না, আড়াল করতে পারেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here