তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “করোনাকালে নারী নেতৃত্ব গড়বেন তুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) এ উপলক্ষে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকালে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান আলিফ নূরমিনি, অফিসার ইনচার্জ তদন্ত এনামূলহক চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নারগীস পারভীন প্রমুখ।
