শাহজাদপুর থানায় ৭ই মার্চ উপলক্ষ্যে আনন্দ উদযাপন ও আলোচনা অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে শাহজাদপুর থানার উদ্যোগে আনন্দ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রবিবার ৭ই মার্চ বেলা ৩টায় শাহজাদপুর থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহিম আসজাদ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু প্রমূখ।

 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শিক্ষিকা শাহজনাজ পারভীন, শিক্ষিকা সুমনা আক্তার শিমু, পৌর কাউন্সিলর আছাব আলী, কাউন্সিলর আব্দুর র‌উফ, কাউন্সিলর আল মাহমুদ, কাউন্সিলর জহরলাল হোসেন, কাউন্সিলর আফছার আলী শিকদার প্রমুখ।

 

আনন্দ উদযাপন অনুষ্ঠান ও আলোচনা সভায় সাংবাদিক, রাজনীতিক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন প্রান্তের জনসাধারণ এই অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।

 

তারা বলেন, বঙ্গবন্ধুর ১৮ মিনিটের এই ভাষণের তৎপর্য অনেক। ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর এই ভাষণটি বিশ্বের অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে। তার এই ভাষণ শুনে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

 

তারা আরো বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণের প্রতিটি শব্দ তাৎপর্যপূর্ণ। বক্তারা ডক্টরেট ডিগ্রির অধ্যায়নের বিষয় হিসেবে ৭ই মার্চের ভাষণকে যুক্ত করার আহ্বান জানান। এবং দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

 

পরে সন্ধ্যায় থানা প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *