পাটগ্রামে ৪৬টি সাপসহ দুই সাপুড়ে আটক

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৪৬টি সাপসহ দুজন সাপুড়েকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

পরে রাতেই বিজিবি পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করে।

 

এর আগে গতকাল শুক্রবার ৫ মার্চ সন্ধ্যায় ভারত থেকে এগুলো নিয়ে বাংলাদেশে এলে উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তে তাদের আটক করা হয়।

 

বিজিবি ও থানা পুলিশ জানা গেছে, ওই সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করে।

 

এসময় তাদের কাছ থেকে ৪৬টি সাপসহ আংটির ১৪০টি পাথর এবং মোবাইল সেট ৪টি উদ্ধার করা হয়। আটককৃতরা ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার বাসিন্দা।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। আদালতের আদেশে সাপগুলোকে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *