শিকারীদের কবল থেকে উদ্ধার সুন্দরবনের হরিণ ফের বনেই ফিরলো

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি- চোরা শিকারী চক্রের কবল থেকে জীবিত উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ ফের ফিরলো নিজ আবাসস্থল সুন্দরবনের গহীন বনে। মোংলার পশুর নদীর লাউডোব খেয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে এ হরিণটিসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

 

শুক্রবার (৫ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ফাঁদ দিয়ে শিকার করা জীবিত হরিণসহ মোঃ শাকিল সরদার (১৯) আটক করা হয়।

 

আটক শাকিল সরদার খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার বাসিন্দা ইমাদুল সরদারের ছেলে। জব্দকৃত হরিণ এবং আটক শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিস হস্তান্তর করা হয়েছে। চোরা শিকারীদের কবল থেকে উদ্ধার করা হরিণটি দুপুরে বনবিভাগ আবারও সুন্দরবন অবমুক্ত করে ফিরিয়ে দিলে নিজ আবাসস্থল।

 

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *