সুন্দরবনের বাঘ-হরিণ যারা হত্যা করে তারা মানুষ না- তালুকদার খালেক

শেখ রাসেল, মোংলা উপজেলা প্রতিনিধি: সুন্দরবনে ঢুকে যারা বাঘ-হরিণ হত্যা এবং জীববচিত্র’র ক্ষতি করে তাদের মানুষ হিসেবে মূল্যায়ন করি না। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দূর্যোগ রক্ষা করে। সুন্দরবন রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।

 

শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে পর্যায়ক্রমে উন্নয়ন হবে। মোংলা-রামপালের জনপদকে সবসময় উন্নত এবং সমৃদ্ধ করার চেষ্টা করছি। এই জনপদের মানুষকে বঞ্চিত করা হয়নি। এখানে থেকে উপার্জন করি নাই, দূর্নীতি করি নাই, ঘের দখল করি নাই।

 

এ অঞ্চলের মানুষ যাতে খাইতে পারে পরতে পারে এবং ভালো ভাবে চলতে পারে সেই চেষ্টা করছি। ৩ মার্চ বুধবার সকাল মোংলার বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলন।

 

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি মোঃ নজরুল ইসলাম ইজারদার।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগর অন্যতম সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ইজারদার,

 

উপজেলা আওয়ামীলীগর সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।

 

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চদ্র রায়,

 

মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নার্জিনা বেগম নাজিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, উৎপল মন্ডল, তরফদার মাত্তালিব মুক্ত,

 

মোঃ আবু হানিফ, ফকির আশ্বাব আলী, মোঃ আহাদুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমরান বিশ্বাস, মিজান তালুকদার, ছাত্রলীগ নেতা মহদী হাসান সজিব প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপার্রশনর মেয়র তালুকদার আব্দুল খালক আরো বলেন দুর্নীতিবাজদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট দিবেন না।

 

যেসব চেয়ারম্যান-মেম্বর অর্থের বিানিময়ে ভিজিডি-ভিজিএফ-মাতৃত্বকালীন ভাতা-প্রতিবন্ধী ভাতা-বয়স্ভাতার কার্ড দিয়েছে তাদর ভোট দিবেন না। পাঁচ বছর পর সুযোগ এসেছে কাজে লাগাবেন। সরকার এই বছর সকল প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনবে। উন্নয়ন প্রক্রিয়া একদিন শেষ হয় না। মোংলা-রামপালর উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *