Home দেশের খবর ঢাকা নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

0
94

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৮ দিন পর এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (০৩মার্চ) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ এলাকার থকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ উত্তরপাড়া গ্রামের মৃত কজু মোল্লার ছেলে হযরত মোল্লা (৬০) বলে জানা গেছে।

 

পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কুমুল্লি বিলে পুকুর সেঁচতে যায় হযরত মোল্লা ও তার ছোট ছেলে সুজন মোল্লা। মধ্য রাতে সুজনকে বাড়িতে পাঠিয়ে দেন হযরত।

 

পরদিন সকালে অনেক খোঁজাখোজির পরও হযরত মোল্লাকে না পেয়ে থানায় অভিযোগ করেন নিহতের দ্বিতীয় পক্ষের স্ত্রী মনি বেগম।

 

ঘটনার ৮ দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার সকালে নিহতের ভাতিজা মোস্তফা বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here