Home ধর্ম ও জীবন দেশবাসীকে করোনার টিকা নিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

দেশবাসীকে করোনার টিকা নিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

0
106

ইসলাম ডেস্ক- ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মিজানুর রহমান আজহারী প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে মানুষ উদ্বুদ্ধ করতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বান জানিয়েছেন।

 

রোগ প্রতিরোধ ও ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য ও রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকার দোয়া তুলে ধরেছেন। ফেসবুকে দেয়া তার পোস্টটি তুলে ধরা হলো-

 

ভ্যাকসিন নিন এবং নিরাপদে থাকুন অসুস্থতা আল্লাহ তা’আলার পক্ষ থেকে একটি পরীক্ষা। অসুস্থ্য হলে যথাযথ চিকিৎসা নেয়া রাসুলুল্লাহর সুন্নাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে অসুস্থ হলে যেমনি চিকিৎসা গ্রহণ করতেন, ঠিক তেমনি কাউকে অসুস্থ হতে দেখলেও চিকিৎসা নিতে বলতেন।

 

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেন নি।’ (বুখারি)

 

আল্লাহ তাআলার অশেষ কৃপায় চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সক্ষম হয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানী।

 

তাই, আমাদের প্রত্যেকের উচিত— ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে, এই প্রতিষেধকটি গ্রহন করা। বৈশ্বিক এ মহামারিতে আমরা আমাদের অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং অনেক কাছের মানুষকে হারিয়েছি। বিচ্ছেদের সে ক্ষত এখনো শুকায়নি। তাই, নতুন করে আমরা আমাদের আর কোনো প্রিয়জনদের হারাতে চাই না।

 

বাংলাদেশে দেয়া ভ্যাকসিনটির ব্যাপারে যতদূর জানতে পেরেছি, ভ্যাকসিনটি কার্যকরী হিসেবে প্রমাণিত এবং এখন পর্যন্ত তেমন কোনো মেজর সাইড ইফেক্ট (বড় পাশ্বপতিক্রিয়া) নেই।

 

ইতোমধ্যে দেশব্যাপী বিনামূল্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তাই, সবাই রেজিস্ট্রেশন করুন, ভ্যাকসিন নিন এবং নিরাপদে থাকুন।

 

মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার পাশাপাশি, নিন্মে উল্লেখিত দোয়াটিও প্রতিদিন বেশি বেশি পাঠ করুন। কারণ আমরা বিশ্বাস করি যে, রোগের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ।

 

আবার আরোগ্যদাতাও একমাত্র আল্লাহ। তাই সব ধরনের সাবধানতা, সতর্কতা এবং চিকিৎসা গ্রহণের পর সুস্থ্যতা কামনায় আমরা একমাত্র মহান আল্লাহ তাআলার উপরই পূর্ণ তাওয়াক্কুল করব-

 

‎اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن سّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়া মিন সায়্যিয়িল আসক্বাম।
বাংলা অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here