Home আন্তর্জাতিক টিকা নিয়েও করোনায় মারা গেলেন কুয়েতের জনপ্রিয় অভিনেতা

টিকা নিয়েও করোনায় মারা গেলেন কুয়েতের জনপ্রিয় অভিনেতা

0
141

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম ফাইজার বায়ো এন টেকের টিকার প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর মারা গেছেন। তার পরিবার থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

 

শনিবার থেকে তিনি কুয়েতের জাবের আল-আহমাদ আল-জাবের আস-সাবা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি মারা যান।

 

৪৮ বছর বয়সী অভিনেতা মিশারি গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যাতে দেখা যায়, ফাইজার-বায়ো এন টেকের টিকার প্রথম ডোজ গ্রহণ করছেন তিনি এবং তার ফলোয়ারদেরকেও টিকা নিতে আহ্বান জানাচ্ছেন।

 

ফাইজারের টিকা নেয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি ইনস্টাগ্রামে দেয়া আলাদা একটি পোস্টে জানান, ফাইজারের টিকা নেয়ার পরেও তার স্বাস্থ্যের এই অবনতি ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here