সিরাজগঞ্জে চুরি যাওয়া ২ শিশু উদ্ধার, ১টি শিশু মৃত; চক্রের ৬ সদস্য আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিউনের আলোকদিয়া এলাকা থেকে চুরি যাওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশু দুটির মধ্যে একটি জীবিত এবং অন্যটি মৃত।

 

এর মধ্যে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হাটিকুমরুল এলাকার শাখাওয়াত এইস হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া মাজেদ-সবিতা দম্পতির নবজাতকটিও রয়েছে। তবে মৃত শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

তথ্যটি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

 

তিনি জানান, এই ঘটনায় নবজাতক চুরি চক্রের ৬জন মহিলা সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে শনিবার বিকেলে নবজাতক চুরি করা বোরকা পরিধান মহিলাটিও আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *