নলছিটির দপদপিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন চায় মিজান

নিজেস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মিজান স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ দলীয় অধিকাংশ নেতাকর্মী নিয়ে মাঠে নেমেছেন এবারের নির্বাচনে তিনি আগেভাগেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দলীয় নেতা কর্মীদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে ভাল অবস্থানে আছেন বলে জানা গেছে।

 

ঝালকাঠি ২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র আস্থাভাজন ও বিশ্বস্থ মিজানুর রহমান হাওলাদার তার নেতা ও অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র নির্দেশনা মেনে দীর্ঘদিন সুনামের সাথে রয়েছেন এবারের নির্বাচন দল তাকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দিবেন এমন প্রত্যাশাই করছেন তিনি।

 

এদিকে ঝালকাঠি জেলার বিভিন্ন সংস্থার রিপোর্টেও ক্লিন ইমেজের এ নেতা শীর্ষ স্থানে রয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেন।

 

তবে এলাকায় সাধারণ মানুষের আস্থার প্রতিক হিসেবে পরিচিতি পেয়েছেন সময়ের সাহসী সৎ ক্লিন ইমেজের নিষ্ঠাবান বিচক্ষণ সাদা মনের নেতা মিজান। তকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকায় সামাজিক কার্যক্রম, উন্নয়ন মুলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সেবা আরো বেগবান হবে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

 

এই বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন, আমি আমার জীবনের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সাতে সক্রিয় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছি।

 

আমার রাজনৈতিক অভিভাবক ও আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। আমি তার নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে দীর্ঘদিন যাবত দপদপিয়া ইউনিয়নবাসীর সুখে দুঃখে থাকার চেষ্টা করছি।

 

আমাকে দল মনোনয়ন দিলে এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান হলে দপদপিয়া ইউনিয়ন হবে একটি আধুনিক ইউনিয়ন।

 

আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি,র সহায়তা নিয়ে উন্নয়ন করে এক দৃষ্টান্ত করে দেখাবো। সাধারণ জনগনের দরজায় সেবা পৌঁছে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *