ঝালকাঠিতে ইউএনকে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও তার গাড়িচালক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লাহ জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিল। এতে গাড়ি চালক ও ইউএনও আহত হয়েছেন বলে জানান।

 

অপরদিকে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসের একটি সুত্র জানায়, গাড়ীর সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায় তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে তবে কর্মস্থল রেখে সকালে কি কারনে সরকারী গাড়ী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো তা জানা যায়নি।

 

গাড়ীটি ধুমড়ে মুচরে ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

 

এ বিষয়ে রাজাপুর সহকারী কমিশনার (ভূমি) অনুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত হলেও ইউএনও মহোদয়ে তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন।

 

এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। ইউএনও মহোদয় সবার কাছে দোয়া চেয়েছেন। তবে কি কারনে তিনি রাজাপুর থেকে বরিশাল যাচ্ছিলো তা জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *