Home জাতীয় সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

0
94

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কোনাবাড়িতে আজ মঙ্গলবার ভোর ৬টায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

 

জানা যায়, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি ভোরে বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী যাত্রীবাহী যুগান্তর পরিবহনের একটি বাস সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী ধাক্কা লাগে। বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।

 

খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। এসময় দুর্ঘটনা কবলিত বাস থেকে ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরো অন্তত ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। গুরুতর আহতদের কয়েকজনকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here