Home দেশের খবর ‘ফাঁসি কাষ্ঠেও যদি ঝুলতে হয়, তবুও সত্য কথা বলতে পিছপা হবো না’

‘ফাঁসি কাষ্ঠেও যদি ঝুলতে হয়, তবুও সত্য কথা বলতে পিছপা হবো না’

0
111

নজর২৪ ডেস্ক- জীবনের ওপর হুমকি এলেও ‘হক’ কথা বলে যাবেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।

 

তিনি বলেছেন- ‘হক কথা বলতে গিয়ে যদি জীবনের ওপর হুমকি আসে, জেল-জুলুম আসে, ফাঁসি কাষ্ঠেও যদি ঝুলতে হয়, তবুও সত্য কথা বলতে পিছপা হবো না।’

 

রোববার মধ্যরাতে সিলেটের ভার্থখলা জামেয়া নূরিয়া ইসলামিয়ার দুইদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বয়ানে এ কথা বলেন।

 

এ সময় জুনাইদ বাবুনগরী বলেন- ‘নাস্তিকেরা কোনো ধর্ম মানে না। এদেশে মুসলিমদের সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা থাকতে পারবে। কিন্তু নাস্তিকেরা থাকতে পারবে না। আওয়ামী লীগ-বিএনপি সবাই ধর্ম মানে। ঈদের নামাজে আমরা সবাই এক কাতারে শামিল হই। পরস্পর পরস্পরের সঙ্গে আত্মীয়তাও করি। কিন্তু নাস্তিকদের সঙ্গে আমাদের আস্তিকদের কোনো সম্পর্ক নেই, আপস নেই।’

 

হেফাজতের আমীর বলেছেন- ‘কাদিয়ানীদেরকে ছাড় দেয়া হবে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করতে হবে। তাদের যদি বাংলাদেশে থাকতে হয়, তাহলে কাফের হিসেবে থাকতে হবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলিম পরিচয়ে, ইসলামী পরিভাষা ব্যবহার করে তারা এদেশে থাকতে পারবে না।’

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও জামেয়া ভার্থখলার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে আরো বক্তব্য রাখেন- হেফাজতের উপদেষ্টা ও আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দিন, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here