মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অফিস থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনসারুল হক মিলন (৩৫) নামে ডাচ-বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা মৃত্যু হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে বড়খাতা হাইওয়ে পুলিশ।
সোমবার (২২ ফ্রেবুয়ারি) বিকাল ৪টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের বাউরা ম্যাঁচের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল হক মিলনের বাড়ি জেলার কালিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত ব্যাংক কর্মকর্তা আনসারুল হক মিলন ম্যাচের ঘাট এলাকায় কর্মরত পাটগ্রাম থেকে বাড়ি ফেরার পথে বুড়িমারী স্থলবন্দরগামি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে অফিস শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে জব্দ করে বড়খাতা হাইওয়ে থানাতে নিয়ে আসে।
