Home বিনোদন বউ-গার্লফ্রেন্ড সাবধানে রাখুন, যাতে ভাইগা না যায়: সুবাহ

বউ-গার্লফ্রেন্ড সাবধানে রাখুন, যাতে ভাইগা না যায়: সুবাহ

0
117

বিনোদন ডেস্ক- ভালোবাসা দিবসে বিয়ে করেছেন জাতীয় দলের আলোচিত খেলোয়াড় নাসির হোসেন। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যেমন অভিনন্দন বার্তা আসছে, তেমনই অনেকেই পুরোনো কাসুন্দি ঘাটতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি।

 

এদিকে গতকাল (২০ ফেব্রুয়ারি) নাসিরের আলোচিত ‘সাবেক প্রেমিকা’ নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ অন্যের বউ বিয়ে করায় নাসিরকে অভিনন্দন জানিয়ে একটি নিউজ শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন ‘কিছুই বলার নেই, বাই দ্য ওয়ে ‘অভিনন্দন’। তবে ফিলিং মুডে সুবাহ দিয়েছেন ‘ব্যাড’।

 

সে যাইহোক, সাবেক প্রেমিকের বিয়ে বিড়ম্বনা নিয়ে এমন খবরে বেশ খুশি মুডেই আছেন সুবাহ। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন তিনি।

 

সুবাহ বলেন, ‘আমরা পার্টি করতে আসছি আজকে। আপনারা সবাই জানেন আমি কী কারণে আজ এত খুশি। আরেকটা কথা বলি, আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন। যাতে এদিক-ওদিক ভাইগা না যায়।’

 

কয়েকদিন আগেও লাইভে এসেছিলেন সুবাহ। তা স্মরণ করে সুবাহ বলেন, ‘সেদিনও লাইভে এসে আপনাদের বলেছিলাম, ‘আপনাদের বউকে সাবধানে রাখেন, একটু হাড়ির খোঁজখবর নেন। আমার পেছনে লেগে কী লাভ? আমি আমার জায়গাতেই থাকব, কোথাও ভাইগ্যা যাব না। সুতরাং আপনারা আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে এদিক-সেদিক ভাইগ্যা না যায়।’

 

২০১৮ সালে সুবাহর কয়েকটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ভিডিওতে তিনি নাসিরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। তবে এসবই অতীত। বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here