Home জাতীয় হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না, পতনের সাইরেন বাজছে: রিজভী

হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না, পতনের সাইরেন বাজছে: রিজভী

0
101

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বাজছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেছেন, আমাদের ইতিহাস বলছে কখনো এ দেশের মানুষ স্বৈরশাসককে গ্রহণ করেনি। তাই আওয়ামী স্বৈরশাসকের পতনের চূড়ান্ত পর্যায় চলে এসেছে। শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকতে পারবেন না। তার পতনের ঘণ্টা, সাইরেন বাজছে। কারণ তিনি যেভাবে বিরোধী দল, মতকে ধ্বংস করতে উদ্বুদ্ধ হয়েছেন, এতে বোঝা যায় তার পায়ের নিচে মাটি নেই। তাই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চান তিনি।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিএনপির অঙ্গ সংগঠন তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে এ শ্রদ্ধা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here