বাগেরহাট জেলা প্রতিনিধি- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন পরিষদ, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, যুব প্রতিনিধি এবং নারীনেত্রীদের নিয়ে “দৃষ্টিভঙ্গী বিনিময় ও সচেতনতা সৃষ্টিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শারিরীক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন সুন্দরবন ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ১৮ই ফেব্রুয়ারী দুপুরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মি, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি এবং নারীনেত্রীগণ।
আরও উপস্থিত ছিলেন ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান ও ইউনিয়ন সমন্বয়কারী নয়ন মন্ডল।
উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জনাব সরজিৎ বিশ্বাস, প্রধান শিক্ষক, ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয়। সভার শুরুতেই প্রকল্প সমন্বয়কারী, মো: রবিউল ইসলাম- এই প্রকল্পের সার্বিক লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
উন্মুক্ত আলোচনায় সকলে এই উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সহনশীল অবস্থান তৈরির জন্য এবং তরুন সমাজকে প্রশিক্ষিত করার পাশাপাশি গ্রাম ভিত্তিক সভা/সমাবেশ করার পরামর্শ দেন।
সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন- দি হাঙ্গার প্রজেক্টের এটি একটি সময়পোযোগী উদ্যোগ এবং তিনি প্রত্যেকটি পরিবারকে সচেতন হওয়ার তাগিদ দেন ; যাতে তাদের সন্তানেরা বিপথে না যায় । সর্বশেষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন ।
