Home প্রধান খবর আমাদেরকে কোনো বাধা আটকাতে পারবে না: সমাবেশে বিএনপি নেতারা

আমাদেরকে কোনো বাধা আটকাতে পারবে না: সমাবেশে বিএনপি নেতারা

0
126

নজর২৪ ডেস্ক- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশাল মহানগরীতে সমাবেশ করেছে বিএনপি। বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা কি এই দেশ দেখার জন্য যুদ্ধ করেছিলাম? যে দেশে সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, অন্যায় অবিচারের শিকার হতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন প্রকৃত সৈনিকের খেতাব বাতিল করতে চায় কিছু লোক। এই স্বাধীন দেশে আমরা এটা কখনো হতে দিব না।

 

ঢাকা সি‌টি উত্তর কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী তা‌বিথ আউয়াল ব‌লেন, ‌‌দিন দিন জা‌লিম সরকার স্বাভা‌বিক নির্বাচন হ‌তে দি‌চ্ছে না। কোন নির্বাচ‌নে ভোটাররা ভোট দি‌তে পার‌ছে না। ইশরাক হোসেন বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। আমাদেরকে কোনো বাধা আটকাতে পারবেনা।

 

সমা‌বে‌শে ঢাকা সি‌টি দ‌ক্ষিণ কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হো‌সেন ব‌লেন, ২০০৮ সা‌লে তত্ত্বাবধায়ক সরকা‌রের হাত ধ‌রে ক্ষমতায় এসে‌ছে আওয়ামী লীগ। জনগ‌ণের ভো‌টে আসার সু‌যোগ নেই বলেই বিচার বিভাগ‌কে প্রভা‌বিত ক‌রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা‌তিল ক‌রে‌ছে আওয়ামী লীগ। আমরা পঞ্চদশ সং‌শোধনী বা‌তি‌লের দা‌বি জানাই এবং নির্দলীয় নিরপেক্ষ সরকা‌রের অধীনে নির্বাচন চাই। আজ বরিশাল থেকেই আমরা এই আন্দোলন শুরু করলাম।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন ব‌লেন, সি‌টি নির্বাচনগু‌লো‌তে ভোট ডাকা‌তির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কা‌য়েম করার স্বপ্ন দেখ‌ছে সরকার। নির্দলীয় নির‌পেক্ষ‌ সরকা‌রের অধী‌নে নির্বাচন চাই।

 

রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল ব‌লেন, বিচার‌বিভাগ আর প্রধানমন্ত্রীর দপ্তর আলাদা কিনা সেটা জান‌তে চাই। আমরা নির্বাচন ক‌মিশনের পদত্যাগ চাই এবং নির্বাচন ব্যবস্থায় আমূল প‌রিবর্তন চাই।

 

খুলনা সি‌টি কর‌পো‌রেশ‌নের নজরুল আসলাম মঞ্জু ব‌লেন, ছয় সিটি কর‌পো‌রেশ‌নের প্রার্থী‌দের নি‌য়ে তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে এক‌টি সুষ্ঠু নির্বাচ‌নের দা‌বি‌তে সমা‌বেশ শুরু ক‌রে‌ছি আমরা। শেখ হা‌সিনার অধী‌নে আর কোনো নির্বাচ‌নে যাওয়ার প্রয়োজন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here