Home দেশের খবর হুইল চেয়ারে বসে রমরমা মাদক ব্যবসা

হুইল চেয়ারে বসে রমরমা মাদক ব্যবসা

0
95

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে হেরোইনসহ খাইরুল ইসলাম লিটন (৫০) নামে এক প্রতিবন্ধি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ।

 

গ্রেপ্তারকৃত পঙ্গু খাইরুল ইসলাম লিটন বগুড়া সদরের বৃন্দাবন পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লিটন নামের ওই ব্যক্তি পঙ্গু হলেও হুইলচেয়ারে বসেই দিব্যি মাদকের কারবার করতো। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদরের বৃন্দাবন পাড়া এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ৪ গ্রাম হেরোইনসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া লিটনের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here