ওয়াজ করতে গিয়ে গণপিটুনি খেলেন নকল বক্তা

নজর২৪ ডেস্ক- তিনি এফডিসির একজন মেকাপম্যান। নাম তার কালাম শিপন। কিন্তু নিজেকে দেশব্যাপী পরিচিত আলেম আলহাজ্ব হাফেজ মাও: মো: আবুল কালাম আজাদ দাবী করে তিনি সাতক্ষীরার ফিংড়িতে ওয়াজ করতে গেলে তাকে গণধোলাই দেন উপস্থিত জনতা। ঘটনাটি ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি রাতে।

 

জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা ঈদগাহের পশ্চিম পাশ্বে আবুল ফারহা সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ময়দানে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে ২৫তম বাষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেয় ভুয়া আলহাজ্ব হাফেজ মাও: মো: আবুল কালাম আজাদ।

 

তবে উপস্থিত জনতা তার ভন্ডামি ধরতে পেরে মুখের মাক্স খুলতে বলে কিন্তু সে মাক্স না খোলায় পাশে থাকা উপস্থিত ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান হুজুরের মুখের মাক্স ধরে টান দিলে নামধারী হুজুর ভুয়া প্রমানিত হয়। দেখা যায় তার দাড়ি নেই!

 

ইউপি চেয়ারম্যান প্রথমে ঠেলা দিলে উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়। এ বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ মোঃ মজিবুর রহমানের সহধর্মিনী সালেহা খাতুন (বেদেনী) নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, আমি ৫ মিনিট পর আপনার সঙ্গে কথা বলবো। ৫ মিনিট পর ফোন দিলে সালেহা খাতুন বেদেনী আপনার সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে আসলেই আমি সবই জানাবো।

 

জানা গেছে, নকল ওই বক্তা এফডিসির একজন ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার। তবে তার নাম-পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। ওই মাহফিলে সিনেমা জগতের খলনায়ক আমির সিরাজী ও নায়ক মেহেদী উপস্থিত ছিলেন।

 

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ক্ষোভ জানিয়েছেন আলেমরাও। ওয়াজ মাহফিলে কাউকে দাওয়াত দেয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়ার কথা বলছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *