Home দেশের খবর ঢাকা টাঙ্গাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কারাগারে

টাঙ্গাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কারাগারে

0
100

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি একটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আইনজীবী মো. শাহজাহান কবির জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর শহরের শামসুল হক গেইটের কাছে পুলিশের সাথে সংঘ-র্ষে-র ঘটনা ঘটে। পরদিন পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় শফিককে ৪৩ নং আসামী করা হয়।

 

শফিক রোববার আদালতে হাজির হলে বিচারক মোছা. মুনিরা সুলতানা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় শফিককে জড়ানো হয়েছে। তিনি শফিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here