নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “সত্যের সন্ধানে প্রতিদিন্” এই শ্লোগ্রানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ষ্ঠ বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ফ্রেরুয়ারি) সকালে নাগরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দৈনিক আমার সংবাদ পত্রিকার নাগরপুর প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ সিরাজ আল মাসুদের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন ডেভিডের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) সামিনা বেগম।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন মোল্লা।
নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, নাগরপুর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ খিজির, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সদস্য মোঃ শাহানুর ইসলাম স্বপন।
মোঃ মহিদুল ইসলাম রাশেদ, মোঃ আশরাফুল হক বাবু,প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, মোঃ মতিয়ার রহমান নজরুল, রিপন খান রবিন, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, দৈনিক আমার সংবাদ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক প্রিয় হয়ে উঠেছে। নাগরপুরে তৃণমূল পর্যায়ের সকল সংবাদ অত্যন্ত গুরত্বসহকারে পরিবেশিত হচ্ছে। তারা দৈনিক আমার সংবাদের সফলতা কামনা করেন।
