কালিহাতীতে আ.লীগ-বিএনপি সংর্ঘষে ১০ জন আহত

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, পৌরসভার ৫০ নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও বিএনপি’র মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ সময় বীরবাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন ও বিএনপি নেতা ইদ্রিসসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় হরিপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *