Home দেশের খবর শেরপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত

শেরপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত

0
148

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আজিম উদ্দিন (অজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

 

এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানার পুলিশ।

 

১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে কথা-কাটাকাটি শুরু হয়।

 

এক পর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও অহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।

 

পুলিশ জানায়, এ বিষয়ে জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার এসআই রাজীম কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here