মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশের প্রাচীনতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ বছরে পদাপর্ণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল।
এই উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখা আয়োজিত আলোচনা সভায় সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
এসময় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম, উপ-পরিদর্শক মো. রুবেল মিয়া, উপ-পরিদর্শক শফিকুল ইসলাম, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, দৈনিক সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম খান, পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রেমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংস্থার সহ-সভাপতি কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, দফতর সম্পাদক রাব্বি ইসলাম, অর্থ সম্পাদক শামীম মিয়া, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক বশির আহমেদ, সদস্য নাজিম উদ্দিন।
হাসান শাহরিয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে যোগ দেয়। আলোচনা শেষে ১৫ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
