গোপালপুর পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: ডিসির ঘোষণা

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা হলরুমে বুধবার (১০ই ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত গোপালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা সভায় গোপালপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ঘোষণা দেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি।

 

এসময় তিনি প্রত্যক ওয়ার্ডে ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি, র‍্যাব মোতায়েনের ঘোষণা দেন। এসময় তিনি নির্বাচনী সহিংসতায় নিহত মো.খলিলের প্রতি শোক প্রকাশ করেন ও তার পরিবারের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

 

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ.এইচ.এম কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা।

 

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও নির্বাচনে মেয়র প্রার্থী সহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

 

এসময় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। বক্তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রয়োগ করতে অনুরোধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

 

উল্লেখ্য, সোমবার (৮ই ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী গোপালপুর পৌরসভায় এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *