শেরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফ রেজাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সহ খানা পুলিশের একটি দল।

 

এসময় নির্বাচনী আচরণ বিধি ২০১৫ এর ২১(১) ধারা লঙ্ঘনের দায়ে ৩১(১) ধারা মোতাবেক অতিরিক্ত জনসমাগম এবং মোটর সাইকেল শোডাউন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এই স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করে।

 

পরে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফ রেজা ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *