Home জাতীয় সরকারের পতন একমাত্র জনগণের হাতে: হানিফ

সরকারের পতন একমাত্র জনগণের হাতে: হানিফ

0
55

নজর২৪ ডেস্ক- বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘সরকারের পতন একমাত্র জনগণই করতে পারে নির্বাচনের মাধ্যমে। এর বাইরে কোনোভাবেই সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপির এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

 

কুষ্টিয়ার নিজ বাসভবনে জেলার নবগঠিত টেলিভিশন ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের (টিসিএ) নেতাকর্মীদের সঙ্গে সোমবার বেলা ১১টার দিকে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

 

হানিফ বলেন, ‘আল জাজিরা কাল্পনিক একটা রিপোর্ট প্রকাশ করেছে, যার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী, সরকার বা রাষ্ট্রের কোনো সর্ম্পক নেই। এ রিপোর্ট উদ্ভট টাইপের। সেখানে দেশের বাইরে পলাতক এক আসামির কথোপকথন তুলে ধরা হয়েছে।

 

‘হারিস আহমেদ আর সরকারের মধ্যে দুর্নীতির কোনো চিত্র সেখানে নেই। সে পলাতক আসামি। লন্ডনে পলাতক তারেক রহমানের সঙ্গেও তো বিএনপির নেতারা গিয়ে দেখা করেন।’

 

আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশের মধ্যে থেকে প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে ৭১-এর পরাজিত শক্তি এবং হাওয়া ভবনের কর্ণধারদের অপ্রচারে যখন কোনো লাভ হয়নি, তখন দেশের বাইরে থেকে আল জাজিরাকে দিয়ে উদ্ভট স্টোরি বানিয়েছে।

 

‘এখানে প্রধানমন্ত্রীর ইমেজকে খাটো করার চেষ্টা করা হয়েছে। জনসমর্থনহীন বিএনপি এখন দিবাস্বপ্ন দেখছে। তারা মনে করছে, ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here