সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বিশ্বে করোনাভাইরাসের ছোবলে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে আর সেই ভয়াল ছোবল থেকে রক্ষা পেতে সারাদেশের ন্যায় বগুড়া সদরের চারটি কেন্দ্রসহ আরও ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।
৭ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় ২৫০ শস্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ গাওসুল আজিমসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বগুড়ায় প্রথম করোনাভাইরাসের টিকা নেন জেলা প্রশাসক জিয়াউল হক।
টিকা নেওয়ার পর জেলা প্রশাসক বলেন, অত্র জেলায় প্রথম টিকা নিতে পেরে তিনি আনন্দিত। তিনি সম্পর্ণ সুস্থ রয়েছেন। বগুড়া সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, ২৫০ শস্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স, এবং সম্মিলিত সামরিক হাসপাতাল এ চারটি কেন্দ্রে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।
এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতেও একই স্থানে টিকা প্রদান শুরু হয়েছে। জেলার ১৫টি কেন্দ্রে ৪২টি বুথে ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান চলবে।
বগুড়ায় এ পর্যন্ত ১০হাজার ৮শ জন টিকা গ্রহনের জন্য আগ্রহ জানিয়ে রেজিস্ট্রেশন করেছেন। জেলায় মোট টিকার ডোজ এসেছে ১লাখ ৮ হাজার। এই টিকার ডোজ প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন বলেন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ফ্রন্ট লাইনারগণ আগে টিকা পাবেন। এর মধ্যে চিকিৎসক, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সরকারি প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকগণ অগ্রাধিকার পাবে।
