শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, ৫ পলিটেকনিক শিক্ষার্থী আটক (ভিডিও)

নজর২৪, ঢাকা- চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনের সময় পলিটেকনিকের পাঁচজন শিক্ষার্থীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

 

এর আগে সকালে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শুরু হয় এ বিক্ষোভ। এতে যোগ দেয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষাথীরা।

 

ভিডিও দেখুন এখানে ক্লিক করে- 

 

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের একপর্যায়ে তাদেরকে সরে যেতে বলে পুলিশ। কিন্তু তারা না মানলে লাঠি’চার্জ করে সরিয়ে দেওয়া হয়। এসময় অন্তত পাঁচজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এরমধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া লিমন ও জান্নাতুল ফেরদৌস রয়েছেন।

 

আন্দোলনে অংশ নেয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, সকালে হঠাৎ করেই কিছু শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। একপর্যায়ে পুলিশ তাদের অনুরোধ করে সরিয়ে দিয়েছে। এসময় পুলিশের উপর আক্রমণের চেষ্টার সময় কয়েকজন আটক করা হয়েছে।

 

তবে আটককৃতদের সংখ্যা কতজন তাৎক্ষণিক সেটি তিনি জানাতে পারেননি।

 

এরআগে গত ৩ ফেব্রুয়ারি চার দফা দাবিতে সারাদেশে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

 

ভিডিও দেখুন এখানে ক্লিক করে- 

 

করোনার কারণে প্রায় ১১ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ইতিমধ্যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে কারিগরী শিক্ষাবোর্ড, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর চারটি দাবি জানান তারা।

 

তাদের দাবিগুলো হচ্ছে- এক বছর লস মানি না। স্থগিত হওয়া ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্বের পরীক্ষাগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে দেওয়া।১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার ও বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা। চলতি বছরের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।

 

ভিডিও দেখুন এখানে ক্লিক করে- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *