Home জাতীয় মার্কিন সেনাপ্রধানের সঙ্গে জেনারেল আজিজের সাক্ষাৎ

মার্কিন সেনাপ্রধানের সঙ্গে জেনারেল আজিজের সাক্ষাৎ

0
121

নজর২৪ ডেস্ক- যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেমস চার্লস ম্যাককনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

 

শনিবার (৬ ফেব্রুয়ারি) পেন্টাগনে এ সাক্ষাৎকালে দুই সেনাপ্রধান একে অপরকে ক্রেস্ট উপহার দিয়েছেন এবং পরে তারা নৈশভোজে অংশ নেন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

 

আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল আজিজ গত ২৯ জানুয়ারি ঢাকা ছাড়েন। মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তিনি অফিস অব দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়েছেন। তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করছেন।

 

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জেনারেল আজিজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন।

 

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আশার কথা বলা হয়েছে।

 

সফর শেষে সেনাবাহিনী প্রধান ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here