Home দেশের খবর নান্দাইলে কৃষকের জালে বিরল প্রজাতির তল্লা আইড় মাছ

নান্দাইলে কৃষকের জালে বিরল প্রজাতির তল্লা আইড় মাছ

0
102

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আড়তে দেখা মেলেছে বিরল প্রজাতির তল্লা আইড় মাছ। মাছটির ওজন ১০কেজি ৩শ গ্রাম। খবর শুনে মাছটিকে এক নজর দখতে এসেছেন অনেকেই।

 

জানা যায়, শুক্রবার সকালে তাড়াইলের হাওর থেকে মাছটি ধরার পর নান্দাইল চৌরাস্তা আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে।

 

পরে ১৩শ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার আফতাব উদ্দিন দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার।

 

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন তল্লা আইড় মাছ হাওড়, নদ নদীতে এখন আর দেখা যায়না। এই মাছ এখন বিলু্প্তির পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here