Home আলোচিত বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

0
72

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩ জনের ১০ বছর করে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এই রায় ঘোষণা করেন।

 

মামলায় ৫০ আসামির মধ্যে বৃহস্পতিবার হাবিবসহ ৩৪ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

 

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় করা মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয় গত ২৭ জানুয়ারি।

 

ওই দিন মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। ৫০ আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছেন। অন্য ১৫ জন পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here