মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুড়ি আইডিয়াল মহিলা কলেজের ৪ তলা ভবনের ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মিলনায়তনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে উক্ত একাডেমি ভবন নির্মাণ করা হবে। বুধবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গেন্দুকুড়ী আইডিয়াল মহিলা কলেজ মিলনায়তনে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এর আগে কলেজের “বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মিলনায়তন” এর উদ্বোধন ও ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি।
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এতে আরও বক্তব্য রাখেন, গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজর অধ্যক্ষ হুমাউন কবির রোকন, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার সিংহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাছরিন বেগম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য বিপুল চন্দ্র রায়, নওদাবাসা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু প্রমথ মাস্টার, নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার, গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোনাব্বেরুল ইসলাম মোনা।
উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম মানিকসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক সত্যেন্দ্র নাথ বর্মন।
