সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ওয়ান শুটারগানসহ মজনু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সমেশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মজনু নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *