‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’

বিনোদন ডেস্ক- সোশ্যাল মিডিয়ার কল্যানে হিরো আলম এখন আলোচিত তারকা।এরইমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার অভিনীত। পাশাপাশি গত কিছুদিন ধরে টানা গান প্রকাশ করে যাচ্ছেন তিনি।

 

এসব গানের মাধ্যমে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে হিরো আলম নাছোরবান্দা। সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের মতো করে কাজ করে যাচ্ছেন।

 

নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ শিরোনামের গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। গেয়েছেন হিন্দি গানও। তারই ধারাবাহিকতায় হিরো আলম গাইলেন বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় গান ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’।

 

গতকাল সোমবার প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই শুনেছেন ১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক-শ্রোতা। আর বরাবরের মতো এবারও গানটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

 

তবে সেসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন হিরো আলম। তার বক্তব্য, ‘শ্রোতাদের বিনোদন দেওয়ার জন্যই গান প্রকাশ করা। শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন, না হলে না। আমি তো আর জোরাজুরি করছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *