মো. নুর আলম, গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সুবাহান তুলা এর স্মরণে বীর মুক্তিযোদ্ধা তুলা কমান্ডার পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা তুলা কমান্ডার পাঠাগারের পরিচালনা কমিটির আয়োজনে (১ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা তুলা কমান্ডারের নিজ বাসায় পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক বাণী চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তুলা কমান্ডার পাঠাগারের সভাপতি ও মরহুম বীর মুক্তিযুদ্ধা আবদুস সোবহান তুলা’র ছেলে আলহাজ্ব মো.মারুফ হাসান জামি।
পাঠাগারের সাধারণ সম্পাদক ও মরহুম বীর মুক্তিযুদ্ধা আবদুস সোবহান তুলা’র ছেলে মাহফুজুর রহমান দোলন, সাহিত্যিক ও লেখক আব্দুস সাত্তার পলাশী, প্রেস ক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পাঠাগারের অর্থ সম্পাদক ও মরহুম বীর মুক্তিযুদ্ধা আবদুস সোবহান তুলা মেয়ে কানিজ ফাতেমা রুমি।
আরো উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন লিংকন, এনামুল হক চৌধুরী হিমেল, ব্যবসা শ্যামল পন্ডিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংবাদিক এ কিউ রাসেল, সাংবাদিক কে এম মিঠু, মো. রেজাউল করিম খান, মো. শামীম হোসেন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালপুর শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো.তানভির সিয়াম।
